সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ১০)
ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের নতুন কমিটি অনুমোদিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়।

নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়নের নেতৃত্বে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা বিএনপি কার্যালয়ে এসে একত্রিত হন এবং আনন্দ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়ন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের হাতকে আরও শক্তিশালী করতে ছাত্রদল সবসময় তাঁর পাশে থাকবে। এছাড়া সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় তারা দলের শীর্ষ নেতৃত্বসহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft