সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি: দু'জন ‍গুলিবিদ্ধ
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ১৪)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুজন ‍গুলিবিদ্ধ হয়েছেন। 

শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- চরলাপাং গ্রামের ফুল মিয়া (৬০) ও একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী উম্মে হানি (২২)।
তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণের সময় ওই গ্রামের অহিদ মিয়া বাধা দেওয়ায় গ্রামবাসীর সঙ্গে তার বিরোধ চলছে।

অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ট্রাক্টর ভাড়া দেওয়ার ব্যবসা করেন। সম্প্রতি সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।

সড়কটি নির্মাণের পর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে একই ব্যবসায় আধিপত্য নষ্ট হওয়ার শঙ্কায় ক্ষুব্ধ হন অহিদ ও তার ভাই উবায়দুল। গেল কয়েকদিন ধরে ট্রাক্টর ব্যবসাকে কেন্দ্র করে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে চরলাপাং গ্রামে হামলা চালান।

এসময় ফুল মিয়া ও উম্মে হানি নামে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  গোলাগুলি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft