সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
ফেনীতে ট্রাক চাপায় এসআরবি সদস্য নিহত
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ১৫)
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন তল্লাশিকালে ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত মো.আলমগীর হোসেন (৪৬) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুরউদ্দিন আহমেদের ছেলে।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর প্রেষণে ফেনীর এসআরবি-৭ ক্যাম্পে দায়িত্বপালন করে আসছিলেন।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নোমান এসব তথ্য নিশ্চিত করেন।

হাইওয়ে পুলিশ জানায়, গতরাতে ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করছিলেন এসআরবি সদস্যরা। এসময় একটি কাভার্ডভ্যানকে তল্লাশিকালে অপর একটি ট্রাক-কে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআরবির ওয়ারেন্ট অফিসার আলমগীরকে চাপা দিয়ে সড়কের পাশে গর্তে পড়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ সদস্যরা ট্রাকচালকসহ আলমগীরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক বর্তমানে হাসপাতালে ভর্তি।

ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

ওসি মো.নোমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকচাপায় আমাদের সদস্য আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft