শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৭০ জন জীবিত উদ্ধার
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ০)
গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেট-সংলগ্ন একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ভবনের বিভিন্ন স্থানে শ্রমিকসহ বেশ কয়েকজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং বিকেল সোয়া ৪টা পর্যন্ত ৭০ জনকে জীবিত উদ্ধার করে।

শনিবার (৩ অক্টোবর ) বেলা ২টা ৪৪ মিনিটের দিকে ডেগেরচালা এলাকার ‘মেট্রিক্স স্টাইল গার্মেন্টস’-এর আটতলা ভবনের তৃতীয় তলায় এই আগুনের সূত্রপাত হয়।

খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধারকাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হয় এবং বিকেল পর্যন্ত ৭০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft