রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
স্বপ্নতরীর ২১তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ৩৪)
ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থা’র ২১তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের কাউতলী এলাকার স্বপ্নতরী কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, দুঃস্থ পরিবার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অনুদান প্রদান করা হয়।

সংস্থার সহ-সভাপতি এস কে শাহীনের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী তাহের উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল। এছাড়া সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় বরিশাল ইউনিয়ন পরিষদের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব মফিজ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে স্বপ্নতরী দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল ‘তৌফিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও পরিবারকে, বিশেষ করে রত্নগর্ভা বাবা-মাকে সম্মাননা প্রদান অন্যতম উদ্যোগ হিসেবে থাকবে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft