রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
মায়ের মৃত্যুর পর হার্টের ছিদ্রে আক্রান্ত নাতির পাশে দাঁড়ালেন ভূমিমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৮)
জন্মগতভাবে হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আট বছরের এতিম শিশু ফারদিন রায়হান। দরিদ্র রিকশাচালক বাবা সাধ্যমতো চেষ্টা করলেও অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা হচ্ছিল না। এর মধ্যে গত বছর শিশুটির মা মারা যাওয়ায় তার কষ্টের জীবন আরও ঘনীভূত হয়। এরপর থেকে শিশুটির সমস্ত দায়িত্ব এসে পড়ে তার নানির ঘাড়ে। নানা পেশায় রিকশাচালক আর নানি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অস্থায়ীভাবে ঝাড়ুদারের কাজ করে কোনোমতে সংসার ও চিকিৎসা চালিয়ে আসছিলেন।

মানুষের কাছে হাত পেতে ও সামান্য সহায়তায় তারা শিশুটিকে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা হার্ট ফাউন্ডেশনে নিয়ে গিয়ে অপারেশন করানোর পরামর্শ দেন। কিন্তু এই অস্ত্রোপচারে প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব ছিল না।

এমন পরিস্থিতিতে শিশুটির নানি স্থানীয় বিএনপির নেতৃত্বকে সাথে নিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবনে যান। মন্ত্রীর কাছে শিশুটির অসুস্থতার কথা তুলে ধরলে তিনি পরম মমতায় বাচ্চাটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

মন্ত্রী তাৎক্ষণিকভাবে শিশুটিকে ও তার নানিকে ঢাকার বাসায় রেখে তার অপারেশনের সব ব্যবস্থা করার নির্দেশ দেন এবং তাদের ঢাকা যাওয়ারও সমস্ত ব্যবস্থা করে দেন। শিশু ফারদিন যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে তার পরিবারের কোলে ফিরতে পারে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft