রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৭)
মানিকগঞ্জ জেলা শহরের বুক চিরে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় নৌকা বাইচ। এই ঐতিহ্যবাহী আয়োজনকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী নদীর তীরে জড়ো হতে থাকেন। দুপুরের পর কালীগঙ্গার দুই পাড় রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে এই নৌকা বাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিজ্ আফরোজা খানম রিতা।

প্রতিযোগিতায় মানিকগঞ্জ ছাড়াও কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন আকারের মোট ২২টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। এর মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি এবং পানসি ৩টি নৌকা ছিল। এছাড়া ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি নজরকাড়া কলাগাছের ভেলাও এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বাইচে অংশ নেওয়া নৌকাগুলোর মধ্যে প্রধান আকর্ষণ ছিল কুড়িগ্রামের রৌমারী থেকে আসা খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। দূর-দূরান্ত থেকে আসা এসব বাহারি নৌকা ও মাঝিদের বৈঠা বাইয়ের ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো কালীগঙ্গা নদী তীর এলাকা। ঐতিহ্যবাহী এই গ্রামীণ উৎসব উপভোগ করতে পেরে আনন্দ প্রকাশ করেন নদীর পাড়ে উপস্থিত সর্বস্তরের দর্শক ও সাধারণ মানুষ।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft