রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
বাগেরহাটে ইনসাফের ফ্রি চক্ষু শিবির, সেবা পেলেন ৫০০ মানুষ
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৭:৫১ পিএম  (ভিজিট : ১২)
অর্থের অভাবে কোনো দরিদ্র মানুষ যেন চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এই লক্ষ্য নিয়ে বাগেরহাটে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘ইনসাফ’। দিনব্যাপী এই শিবিরে প্রায় ৫০০ মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করেছেন। পাশাপাশি শনাক্ত হওয়া ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

আদ্-দ্বীন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পরিচালিত এই শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও কাউন্সেলিং প্রদান করা হয়। এছাড়া ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য খুলনায় নেওয়া, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য ও ‘ইনসাফ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. বেলাল হোসাইন অপুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বেলাল হোসাইন অপু জানান, টাকার অভাবে বাগেরহাটের কোনো মানুষ যেন দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে না থাকেন, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসেই বাগেরহাটের বিভিন্ন এলাকায় এমন চিকিৎসাসেবা ও বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের প্রতিশ্রুতি পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও সেবাগ্রহীতারা ইনসাফের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft