মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৮৫)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি’র সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। আলোচনা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।


আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft