মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
পেকুয়া বাজারে ফুটপাত দখলমুক্ত করায় জনমনে স্বস্তি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২)
ফুটপাত দখল করে বসানো হয়েছিল দোকানপাট। পথচারীদের চলতে হতো রাস্তা দিয়ে। প্রতিদিনই সৃষ্টি হতো যানজট, বাড়ত জনদুর্ভোগ। অবশেষে পেকুয়া বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে উচ্ছেদের পর ফুটপাত আবারও দখল হয়ে যায় কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে স্থানীয়দের।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত দখল করে বসানো দোকানপাট ও বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়। 

অভিযানে পেকুয়া থানার ওসি মেহেদী হাসান ও উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যুবদল নেতা কামরান জাদিদ মুকুট বলেন, দীর্ঘদিন ধরে পেকুয়া বাজার ও চৌমুহনী এলাকায় ফুটপাত দখল ও যানজটের কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। গত তিন মাস ধরে যুবদলের নেতাকর্মীরা এ সমস্যা সমাধানে কাজ করেছেন। প্রশাসনের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে এ অভিযান চালানো হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

এখন স্থানীয়দের প্রত্যাশা, শুধু উচ্ছেদ নয়, নিয়মিত তদারকির মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখা হবে। যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft