মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোণার মদনে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৪
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৩)
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হিরা আকন্দসহ চারজনকে আটক করেছে মদন থানা পুলিশ। গত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

আটককৃতরা হলেন— মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হিরা আকন্দ (২৯), মদন দক্ষিণপাড়া এলাকার শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার শুকারী এলাকার আ. জলিলের ছেলে তারেক (২৪)।

আটক পৌর ছাত্রদল নেতা আব্দুল বারী হিরা আকন্দ মদন উপজেলার কুলিহাটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম আকন্দের ছেলে। তিনি বর্তমানে মদন বাজার এলাকায় বসবাস করছেন।

এ বিষয়ে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জানান, "সাধারণ সম্পাদক আব্দুল বারী হিরা আকন্দের আটকের বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে অবহিত করা হয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।"

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft