মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
গবেষণার উদ্ভাবন শিল্পে ছড়িয়ে দিতে জয়পুরহাটে অংশীজন কর্মশালা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ৩)
গবেষণালব্ধ প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দেশীয় কাঁচামালের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং নতুন শিল্প-কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে জয়পুরহাটে এক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আওতাধীন ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির (আইএমএমএম) সম্মেলন কক্ষে ‘বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন’ প্রতিপাদ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইএমএমএম, বিসিএসআইআর, জয়পুরহাটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের সদস্য (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব আবুল ফাতাহ মো. বালিগুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএসআইআরের সচিব ও উপসচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী।

কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন আইএমএমএমের সিনিয়র ইঞ্জিনিয়ার ড. তৌফিক আহমেদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি বাস্তবে শিল্প উৎপাদনে কাজে লাগানো গেলে দেশের শিল্পায়নে এক নতুন দিগন্ত ও সম্ভাবনা তৈরি হবে। এজন্য শিল্প উদ্যোক্তাদের কাছে প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি ও দেশীয় কাঁচামাল ব্যবহারের সুযোগ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। খনিজ সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশেও এ ধরনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এভারলাস্ট মিনারেলস, বড়পুকুরিয়া কয়লাখনি ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিংয়ের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সফল শিল্পোদ্যোক্তা, সাংবাদিক এবং প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft