মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
স্পন্দন শিল্পীগোষ্ঠীর সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিনোদন’ অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৩)
তিন যুগেরও বেশি সময় ধরে শিশুদের মানসিক বিকাশ ও সুস্থ সংস্কৃতি চর্চায় কাজ করার পাশাপাশি নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’। গাইবান্ধার প্রবীণ শিশু সংগঠক, সাংবাদিক ও লেখক উত্তম সরকার তাঁর সামাজিক ও নাগরিক দায়িত্ববোধ থেকেই দীর্ঘদিন ধরে শিশুদের সৃজনশীল হিসেবে গড়ে তুলছেন।

গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্পন্দন শিল্পীগোষ্ঠীর নিয়মিত আয়োজন মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিনোদন (পর্ব-৭)’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রাগিব হাসান চৌধুরী হাবুলের সভাপতিত্বে এবং বাচিক শিল্পী ও নাট্যাভিনেতা শাহনাজ আমিন মুন্নির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ডিডি) তারিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পন্দন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক উত্তম সরকার।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, নাট্যকর্মী শাহ আলম বাবলু, উদীচী গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও নাট্যকর্মী শিরিন আক্তার এবং কবি পিটু রশিদ।

বক্তারা শিশুদের মাঝে অপসংস্কৃতির রোধে এবং সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে স্পন্দন শিল্পীগোষ্ঠীর ধারাবাহিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে কবি পিটু রশিদ, কবি সোহেল রানা ও আফরোজা বুলবুল ইতি কবিতা আবৃত্তি করেন। এরপর শিশুশিল্পী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একক ও সমবেত গান, মনমুগ্ধকর নৃত্য, ছড়া ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। যন্ত্রসংগীতে সঙ্গত করেন কি-বোর্ডে এস এম স্বাধীন, প্যাডে প্রবীর, তবলায় উত্তম সরকার এবং গিটারে তানভির মাহতাব।

অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

পুরো অনুষ্ঠানটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন উত্তম সরকার, সংগীত পরিচালনায় রাহাত কবির এবং নৃত্য পরিচালনায় ছিলেন স্বপন কুমার সাহা। পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপস্থিত বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা গভীর আগ্রহ নিয়ে স্পন্দন শিল্পীগোষ্ঠীর এই বিনোদনমূলক পরিবেশনা উপভোগ করেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft