মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
লালমোহন সরকারি মডেল বিদ্যালয়ে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২)
ভোলার লালমোহনে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সরাসরি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের গণিত পাঠদান করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

আজ মঙ্গলবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। পরিদর্শনের এক পর্যায়ে তিনি ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তিনি ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের গণিত বিষয়ের জ্যামিতি অংশ থেকে পাঠদান করান। হঠাৎ প্রশাসনিক প্রধানকে শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকায় পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা যায়।

পরিদর্শনকালে ইউএনও প্রতিটি শ্রেণিকক্ষের সার্বিক পরিবেশ, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়ে সার্বিক খোঁজখবর নেন। ইউএনওর এই ব্যতিক্রমী উদ্যোগকে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষক ও অভিভাবকেরা।

লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব বলেন, "ইউএনও স্যারের বিদ্যালয় পরিদর্শন, শ্রেণিকক্ষে গিয়ে খোঁজখবর নেওয়া এবং নিজে সরাসরি গণিত পাঠদান করানো সত্যিই এক প্রশংসনীয় ও গঠনমূলক উদ্যোগ। তিনি যদি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের উৎসাহ দেন, তবে পাঠদানের মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে। প্রশাসনের এই সরাসরি সম্পৃক্ততা শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে।"

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft