মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টা ৯ জনের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ০)
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অক্টোবর মাসের প্রথম ১৩ দিনেই ৭১ জনের মৃত্যু হলো।

এদিকে এক হাজার ৯৫৪ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ তিন হাজার ৩৯৬ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পাঁচজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯৭ হাজার ২৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৯৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, গত আগস্ট থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যা সেপ্টেম্বরে বড় আকার ধারণ করেছে। অক্টোবরে বাড়ছে আরো। গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে আগস্টে যা ছিল ২০ হাজার ৫৩৬।

জুন মাসে দুই হাজার ৯০৬ এবং জুলাই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদিকে চলতি অক্টোবরের ১৩ দিনেই ২৩ হাজার ৭৭৬ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft