শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটতে ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ধরনের ষড়যন্ত্র বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজিত শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্ততি সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান।
এসময় তিনি পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের উদ্দেশ্য বলেন, যারা ফ্যাসিবাদের দোসর ছিল, তাদেরকে মণ্ডপ থেকে দূরে রাখবেন। তারা এসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করতে পারে এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করবে। এই কারণে আপনারা সবাই সতর্ক থাকবেন।
নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন, মাধবদী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।
এসময় সদর উপজেলার ১০৯ টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চালের অর্থ প্রদান করেন।
আজকালের খবর/বিএস