বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, বিপাকে কোমলমতি শিক্ষার্থীরা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ২২)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিদ্যালয়টির স্বাভাবিক পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষকের ঘাটতি থাকলেও তা পূরণে সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা বিঘ্নিত হচ্ছে এবং অভিভাবকদের মনে চরম অসন্তোষ বিরাজ করছে।

বিদ্যালয়ের এক অভিভাবক জুরান আলী বলেন, "শিক্ষক সংকটের কারণে আমাদের ছেলে-মেয়েদের পড়াশোনায় মারাত্মক সমস্যা হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। দ্রুত শিক্ষক সংকট সমাধান করে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।"

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান জানান, "বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় রুটিন অনুযায়ী স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় এখানে দ্রুত শিক্ষক পদায়ন অত্যন্ত জরুরি।"

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বলেন, "বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft