বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো 'নজরুল বর্ষ' উদযাপন
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৯)
নওগাঁর বদলগাছী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে "নজরুল বর্ষ" উদযাপন উপলক্ষ্যে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলে হুদা বাবুল তার বক্তব্যে বলেন, "আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের কবি কাজী নজরুলের আদর্শ এবং তার সেই বিদ্রোহ ধারণ করতে হবে। আর এই বিদ্রোহ মানে হলো সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ।"

আলোচনা সভা শেষে 'নজরুল বর্ষ' উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft