বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিঠামইনে ১১১ বস্তা ভর্তুকিযুক্ত সার জব্দ, আটক ২
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১২)
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য সরকার নির্ধারিত ভর্তুকিযুক্ত ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি ট্রলি গাড়ি তল্লাশি করে ১১১ বস্তা ইউরিয়া সারসহ গাড়িগুলো জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তি ছাড়াও একজন অনুমোদিত সার ডিলারসহ মোট চারজনকে আসামি করে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকিযুক্ত ইউরিয়া সার নিয়মবহির্ভূতভাবে অন্যত্র সরিয়ে নিয়ে কালোবাজারে বিক্রির চেষ্টা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার সকালে উপজেলার কাটখাল ইউনিয়নে অভিযান চালায়। অভিযানকালে দুটি ট্রলিতে করে সার স্থানান্তরের সময় শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়। পরে ট্রলি দুটি তল্লাশি করে ১১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক শাহিন মিয়া ও জহির মিয়া ছাড়াও অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রেই কৃষকরা সময়মতো সার পেতে সমস্যায় পড়েন। সরকারি ভর্তুকির এই সার যেন কোনোভাবেই কালোবাজারে পাচার হতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি বজায় রাখার দাবি জানান তারা।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচার বা অনিয়মের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সার ও ট্রলি পুলিশের হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft