
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুল হামিদ, রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, মধুপুর কলেজের প্রতিনিধি হুমায়ুন কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি এবং ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, মধুপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ, যুবসমাজকে মাদক থেকে রক্ষা, বাল্যবিয়ে রোধ, যানজট নিরসন, বিদ্যুৎ পরিস্থিতি এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব