বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১০)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭ বছরের শিশু মাহিদা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত চাচা জাহিদুল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আন্দিদিল গ্রামবাসীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া আদালত ফটক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহত মাহিদার মা মনিরা আক্তার, চাচা মো. সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক অপরাধ বেড়েই চলেছে। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার মতো নির্মম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিযুক্ত জাহিদুল ইসলামের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে মাহিদা হত্যার দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পানি খাওয়ানোর কথা বলে শিশু মাহিদাকে নিজ বসতঘরে নিয়ে যান তার চাচা জাহিদুল ইসলাম। সেখানে তাকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মাহিদার মা মনিরা বেগম খোঁজাখুঁজির একপর্যায়ে জাহিদুলের ঘরে গিয়ে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত জাহিদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft