পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন-নবী ডনসহ অন্যরা।
বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যূত্থানে আওয়ামী লীগের সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়েছে। এরপর নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, তখনই বর্তমান বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে আওয়ামী লীগকে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিচ্ছে। এই সুযোগে আওয়ামী লীগ সারাদেশে নাশকতার পরিকল্পনা করছে। সমাবেশে জনগণকে সঙ্গে নিয়ে দেশ বিরোধীদের প্রতিহতের ঘোষণা দেন বিএনপি নেতাকর্মীরা।
আজকালের খবর/বিএস