মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৭
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৬১)
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন। মানুষের পাশাপাশি কুকুরটির আক্রমণে দুটি গরু ও চারটি ছাগলও আহত হয়েছে। আতঙ্কিত এলাকাবাসী পরবর্তীতে ধাওয়া করে কুকুরটিকে মেরে ফেলেন।

শনিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল, দেওডোবা ও মনিরাম গ্রামে পৃথক সময়ে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন জামাল গ্রামের আব্দুল হান্নান (৫০), তোফাজ্জল হোসেন (৭০) ও ছবির মিয়া (৫৫); দেওডোবা গ্রামের শিশু সোহাগ মিয়া (৪) ও আতোয়ার রহমান (৫০); এবং মনিরাম গ্রামের জহুরুল ইসলাম (২৫) ও রুবেল মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে জামাল গ্রামে একটি কুকুর হঠাৎ ঢুকে পড়ে এবং লোকজনকে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। পরে সকাল সাড়ে সাড়ে নয়টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় গিয়ে সেটি আরও কয়েকজনকে আক্রমণ করে। মানুষের পাশাপাশি কুকুরটি দুটি গরু ও চারটি ছাগলকেও কামড়ায়। একের পর এক এমন আকস্মিক হামলায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা একত্রিত হয়ে কুকুরটিকে ধরে মেরে ফেলেন।

আহতদের দ্রুত উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করেন।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে প্রাণিসম্পদ দপ্তরের লোকজন কাজ শুরু করেছেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান জানান, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসহ অ্যান্টিরেবিস ভ্যাকসিন নিশ্চিত করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft