বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ এএম   (ভিজিট : ৪)
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিনিকলের প্রশিক্ষণ ভবনে নির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম স্বাক্ষরিত ২২ সেপ্টেম্বরের সংশোধিত তফসিল থেকে এসব তথ্য জানা গেছে।

তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা এবং চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ করা হবে। ২৭ সেপ্টেম্বর দুপুর ২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ এবং একই দিন দুপুর ১টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বৈধ প্রার্থীদের তালিকার বিরুদ্ধে কোনো আপত্তি থাকলে ৩০ সেপ্টেম্বর বেলা ১১টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানাতে হবে। একই দিন শুনানি শেষে দুপুর ১২টার মধ্যে চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে ১ অক্টোবর সকাল ১০টার মধ্যে নিজে নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হয়ে লিখিত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হবে না। ওই দিন বেলা ১২টায় প্রতীক বরাদ্দ এবং বিকেল ৩টায় প্রতীকসহ চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, ১১ অক্টোবর রাত ১২টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ থাকবে।

নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং ১১ জন নির্বাহী সদস্যসহ মোট ২০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০ জন।

আজকালের খবর/ এমকে

ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম জানান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে। কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিনিকলের প্রশিক্ষণ ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ জানান, আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft