বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে পাখি শিকারের দায়ে শিকারির ৭ দিনের কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১১)
শেরপুরে পাখি শিকার বন্ধে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং পরিবেশবাদী সংগঠন ‘শাইন’-এর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর থেকে প্রায় ছয় ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে পাখি শিকারের আটটি সরঞ্জাম ও ১২টি বক উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বকগুলোকে নিরাপদে প্রকৃতিতে অবমুক্ত করা হয় এবং স্থানীয়দের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

অভিযান চলাকালে নকলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে তিনটি বক ও শিকারের সরঞ্জামসহ মো. আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক শিকারিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নকলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এবং অবৈধভাবে পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft