মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও সচেতনতা র‍্যালি:
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ১০৩)
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসকের পেয়ারাচত্বরে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন এবং লিফলেট বিতারন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

র‍্যালিতে আরও অংশ নেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না এবং সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft