বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় মহিলা দলের বর্ষপূর্তির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ২০)
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। বিপুল সংখ্যক নারী কর্মীদের অংশগ্রহণে সমাবেশ ও দিনভর নানা কর্মসূচি পালন করে জেলা মহিলা দল। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে সমাবেশ উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। এরআগে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে মহিলা দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এড. মাহবুবুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা বিএনপির নেতা শেখ তাহাউদ্দিন নাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক এড. রহিমা খাতুন মেরি, সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামিমা পলিন, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাজেরা বেগম প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, মহিলা দল প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র রক্ষা, সাংগঠনিক কার্যক্রম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দল শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft