শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ১৯)
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম নামে প্রতিবন্ধী নারী মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে একইদিন সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন এ তথ্য দিয়েছেন।

জানা গেছে, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি সফরে ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে তার গাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে পৌঁছে। এ সময় ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটি রাস্তার পাশে ধানখেতে নামিয়ে দেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এদিকে দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে ওই নারীকে কিছুটা আহত হয়েছেন। তাকে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনায় ওই নারী সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।

আজকালের খবর/এমকে









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft