শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৭)
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  বাদ জোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। 

এসময় উপস্থিত ছিলেন- শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন, গাবতলী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, শফিকুল ইসলাম, জিন্নাতুল ইসলাম, ফারুক আহমেদ, ডা. রবিউল ইসলাম, আব্দুল হালিম মন্ডল, জিন্নাতুল ইসলাম, আনিছার রহমান, সাহাদাত হোসেন, আব্দুল করিম, রফিকুল ইসলাম, মোনছের আলী ভোলা, পুটু মিয়া, জাকির হোসেন, আব্দুল ফকির, আজাহার আলী, শাজাহানপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা শাফিকুর রহমান জনি, মোকারম হোসেন ঝিনু, হোসেন আলী, মিল্টন হোসাইন, রেজাউল করিম রেজা, সিরাজুল ইসলাম, সুমন মিয়া, মাহফুজার রহমান, রিয়াদুল হাসান রিয়াদ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক হাবীবে মিল্লাত, স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়া, আব্দুল কুদ্দুছ, নিরব হাসান, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম, এমএ ফুয়াদসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমুখ। 

দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft