শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কুমিল্লা দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে সাবেক চার বারের সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর গুনাইঘর বাসভবন থেকে প্রতিষ্ঠা বার্ষিকী একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে আলোচনার মধ্যে দিয়ে শেষ করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী। বক্তব্যে তিনি বলেন, দেশের অখন্ডতা রক্ষায় দৃঢপ্রতিজ্ঞ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, অর্থনীতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে নানা উদ্যোগ নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি পাশাপাশি ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে প্রবর্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মারে মাগফেরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহবায়ক মো. শাহজাহান মোল্লা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো সাজুদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা যুবদল নেতা মো. আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুকবুল হোসেন মুকুল, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো মোস্তফা, উপজেলা ছাত্রদল নেতা মো. বিল্লাল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
আজকালের খবর/বিএস