মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বেগম খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৪৬ পিএম   (ভিজিট : ৫)
বেগম খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোহাম্মদ নাছির উদ্দীনকে (বড় নাছির) সভাপতি এবং মো. নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়।

গত ৩০ আগস্ট রবিবার নগরীর জিইসি'র একটি হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন (বড় নাছির)। সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম মহানগর  জাতীয়তাবাদ মহিলা দলের সহ-সভাপতি মাহমুদা সুলতানা ঝরনা, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রাসেল পারভেজ সুজন, সাবেক ছাত্রদল নেতা কুতুবউদ্দিন শিমুল, বিএনপি নেতা শওকত হোসেন ও ইউনূস শুভ, সহ-সভাপতি মোহাম্মদ তোফায়েল, সহ সভাপতি শামসুদ্দিন বাবুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারজানা পারভিন নিপা।

এ ছাড়া মো. শফিউল আলম, সাইফুদ্দীন, শের মোহাম্মদ, হোসাইনুল করিম বাবাই, আরমান আজিজ, শামসুদ্দীন বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা ইশতিয়াক আহমেদ, শ্রমিক দল নেতা নজরুল ইসলাম মিয়াজী, কৃষক দল নেতা আবদুল নুর তুষার, মহিলা দল নেত্রী জাহানারা আবেদিন, মাহমুদা সুলতানা, সুলতানা আয়েশা, মিতা নুরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভা শেষে মোহাম্মদ নাছির উদ্দীনকে (বড় নাছির) সভাপতি ও মো. নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট বেগম খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft