মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ১২)
দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় ‘জাতীয় ট্যারিফ নীতি-২০২৩’-এর আলোকে ট্যারিফ সহায়তায় বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) সকালে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ট্রেড পলিসি ডিভিশনের সদস্য ও যুগ্ম সচিব মো. আব্দুল গফুর।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আরিফ হোসেন।

সেমিনারে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ট্রেড কাউন্টারমেজারস বিভাগের উপ-প্রধান মো. আব্দুল লতিফ, উপ-প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় চেম্বারের পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশীদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম, শ্রী গোপাল চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. হোসাইনসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে দেশীয় শিল্পের সুরক্ষা, ট্যারিফ সহায়তা, আমদানি-রপ্তানি বাণিজ্য এবং ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft