মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
সোনাতলায় ছাত্রদল নেতার নেতৃত্বে যুবকের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ৯)
বগুড়ার সোনাতলা স্টেডিয়াম মাঠে তৌকির আহম্মেদ (২৫) নামে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় ৭ থেকে ৮টি সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গত রোববার (৩০ আগস্ট) দুপুরে স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে। আহত তৌকির উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের মো. আবু তারেক মিয়ার ছেলে।

তৌকির আহম্মেদের অভিযোগ, দুপুরে তিনি স্টেডিয়াম মাঠে পৌঁছালে স্থানীয় ছাত্রদল নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আহনাফ হাবিব অর্ণবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অর্ণবের ভাই স্নেহ এবং পৌর যুবলীগ নেতা বাপ্পিসহ প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। তৌকিরের দাবি, তাকে হত্যা করার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তৌকির মাঠে পৌঁছামাত্রই অর্ণবের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। মারধরের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। পরে উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিজের সুরক্ষার পাশাপাশি এই ঘটনার ন্যায়বিচার দাবি করে তৌকির আহম্মেদ বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”

বিষয়টি নিয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft