শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তের গুলি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ০)
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সেটি নিয়ে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলির ঘটনার পর পুলিশ এ বিষয়ে কাজ করছে। এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft