সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
বুড়িগঙ্গার আলীর ঘাটে ৬৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ১৬)
রাজধানীর বুড়িগঙ্গা নদীসংলগ্ন আলীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিন ও কাঁচামালের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ টাকা।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আলীর ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় ওই এলাকার একটি পলিথিন তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৩২ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ২ হাজার ৭৬৮ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে কারখানার প্রকৃত মালিককে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা পলিথিন ও কাঁচামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগরের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত ও ব্যবহার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft