বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
ঢাকার সব স্থানে হকার বসতে দেওয়া হবে না: আবদুস সালাম
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ এএম  আপডেট: ০৫.১০.২০২৬ ১১:৩৫ এএম  (ভিজিট : ৩০)
ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেওয়া হবে না, আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

সোমবার (৫ অক্টোবর) দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সেগুনবাগিচায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ, দখলমুক্তকরণে অভিযান পরিচালনা ও পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি গণমাধ্যমে এ মন্তব্য করেছেন।

এ সময় তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে। তাই উচ্ছেদ হবার পর আবার সড়ক দখলের পায়তারা করলে মালামাল ক্রোক, জব্দ করা হবে, পাশাপাশি মামলা হবে সিটি করপোরেশন পক্ষ থেকেও।

সবশেষে জানান, সুন্দর, আধুনিক নগর গড়ে তুলতে যা যা করা দরকার তা করবে সিটি করপোরেশন। আর এবিষয়ে নানাবিধ উদ্যোগও হাতে রয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft