সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষা স্থগিতের খবরে রাজধানীজুড়ে সড়ক অবরোধ
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ৩৪)
ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরু হওয়ার কিছু সময় পরই পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন কর্মজীবী নরগবাসীরা। সড়ক অবরোধ করে, পরীক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সড়ক অবরোধের কারণে মিরপুর সড়ক, মোহাম্মদপুরের আসাদ এভিনিউসহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানিক মিয়া এভিনিউয়ের আড়ং মোড়ে দাঁড়িয়ে কথা হয় বগুড়া থেকে পরীক্ষা দিতে আসা মো. শাহাদাত হোসেনের সঙ্গে।

তিনি বলেন, সারারাত বাস জার্নি করে সকালে ঢাকায় এসেছি। রাস্তায় ভোগান্তি পোহাতে হয়েছে। কষ্ট করে পরীক্ষা দিতে এসেছি। বেলা ১১টায় পরীক্ষার খাতা দেওয়া হয়েছে। প্রশ্ন দেওয়ার আগেই শিক্ষকরা বলে সবাই চলে যান পরীক্ষা হবে না।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা কেন্দ্রে কোনো সমন্বয় নেই। অনেকে প্রশ্ন পেয়ে পরীক্ষা শুরু করেছে। অনেক কেন্দ্রে খাতা দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন দেওয়ার আগেই পরীক্ষা বন্ধ করেছে।

কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, রাজধানীজুড়ে সড়ক অবরোধ

এ দিকে মানিক মিয়া এভিনিউতে রাস্তা অবরোধকারীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে।

দাবিগুলো হলো:

১. প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

২. দূর থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে

৩. আগামী ১৫ দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে

দাবি বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু দাবি জানিয়েছে। আন্দোলনকারীদের বাইরে কেউ যেনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয় খেয়াল রাখা হচ্ছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft