শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
জামালপুর সীমান্তে কাপড়সহ নৌকা জব্দ
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ২)
জামালপুর সীমান্তে নৌকায় করে চোরাচালানের সময় ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় ও একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাপড় ও নৌকার আনুমানিক মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সীমান্তের মেকুরআলগা এলাকায় এ অভিযান চালান।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১০৪৭ নম্বর পিলারসংলগ্ন মেকুরআলগা এলাকা দিয়ে নৌকাযোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালানের তথ্য পায় বিজিবি। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা ৪ হাজার ২৭২ মিটার থান কাপড় ও একটি নৌকা জব্দ করা হয়।

এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft