মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১২)
লালমনিরহাটের আদিতমারী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)।

রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রির চর এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের চোরাচালান হতে পারে এমন গোপন সংবাদে ১৫ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডিগ্রির চর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, এই অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি আদিতমারী থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft