পটুয়াখালীর দুমকিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হলেও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেন বক্তারা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, টি এইচএ ডা. মীর শহীদুল হাসান শাহীন, প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. আলিউল রহমান, আনসার কর্মকর্তা মোসা. আয়সা, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফোরকান আহম্মেদ, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান, বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জামাল হোসেনসহ কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া জামায়াতের আমির মাওলানা মো. জালাল উদ্দিনও সভায় অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এ জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।
আজকালের খবর/বিএস