মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষ উপলক্ষে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ১৩)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মহম্মদপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, সহকারী অধ্যাপক (অব.) মো. ওসমান আলী, সহকারী অধ্যাপক রাশিদা খানম, প্রেসক্লাব মহম্মদপুর এর সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ। 

এসময় কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ারুজ্জামান, সরকারি মডেল আর এস কে এইচ ইনিষ্টিটিউটের প্রধান শিক্ষক কে এম নাসিরুল ইসলাম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও মহম্মদপুর বাজার বণিক সমিতির সভাপতি  মো. আকতারুজ্জামান বিল্লাহ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি আমাদের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনার অন্যতম প্রতীক। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার আহ্বান জানান। 

বিশেষ অতিথি অধ্যক্ষ মো. মতিউর রহমান তার বক্তব্যে বলেন,নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির চেতনা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

নতুন প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্যকর্ম, সংগীত ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার প্রসার ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft