বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের সমঝোতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৫)
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হসপিটাল লিমিটেড থেকে বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ ডিরেক্টর শাফিউল আলম, ম্যানেজার (অ্যাকাউন্টস) রেজা মো. নিজামউদ্দিন, ম্যানেজার (এইচআর) মো. জসিম উদ্দিন চৌধুরী, ম্যানেজার (ডিডিএম) মো. দিদারুল আলম, সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস) ওমর মুন্না, অফিসার (এইচআর ও কমপ্লায়েন্স) মাহমুদা আকতারসহ ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং ও ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) হাবিবুল ইসলাম এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজসহ পার্কভিউ হসপিটাল লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা সহজে এবং বিশেষ সুবিধায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ ধরনের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এই সমঝোতার মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করার ক্ষেত্রে এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft