বুধবার ২৬ আগস্ট ২০২৬
মঠবাড়িয়ায় ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, বিচার নিয়ে সংশয়ে পরিবার
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ২৯)
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ক্ষোভ ও দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী দিনমজুর বাবা ও তার পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সম্প্রতি উপজেলার তুষখালী ইউনিয়নের পশ্চিম ছোট মাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী শাহিন হাওলাদার প্রলোভন দেখিয়ে কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তবে স্থানীয়দের অনেকে জানিয়েছেন, প্রলোভনের সুযোগ নিয়ে আরও কেউ এতে জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকেই প্রভাবশালীদের চাপে পরিবারটি কিশোরীকে আড়ালে রেখেছে বলে জানা গেছে।

আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে কিশোরীর বাবা জানান, তারা দরিদ্র ও আইন-কানুন বোঝেন না। স্থানীয় সমাজসেবক ও সাবেক মেম্বার সগীর হাওলাদার যেভাবে সমাধান করবেন, সেটির ওপরই তারা ভরসা রাখছিলেন।

তবে সগীর হাওলাদার জানান, এ ধরনের সংবেদনশীল অপরাধ মীমাংসাযোগ্য নয়। তাই তিনি ভুক্তভোগী পরিবারকে সরাসরি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft