বুধবার ২৬ আগস্ট ২০২৬
জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২০)
জয়পুরহাট সরকারি কলেজে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং–২০২৬/২৭ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ২৩ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ ক্যাম্প আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলবে। এতে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী (ক্যাডেট) অংশ নিচ্ছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কাজী ইয়ারুল কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ বিজিবির অ্যাডজুট্যান্ট মেজর মো. মাসকুর রহমান রওনক, ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কাজী ইমরুল কায়েস, লেফটেন্যান্ট আবু রেজা আমিনুর রহমান এবং জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পিইউও এ কে এম নাফিউর রহমান ও পিইউও মো. এনামুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যাম্পে ক্যাডেটদের শৃঙ্খলা ও সামরিক প্রশিক্ষণ দিতে সামরিক প্রশিক্ষকের পাশাপাশি ১৮ জন সামরিক প্রশিক্ষক এবং ১১ জন বেসামরিক কর্মচারী দায়িত্ব পালন করছেন। সপ্তাহব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটদের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft