সোমবার ১৭ আগস্ট ২০২৬
দেবীদ্বারে ফরিদা হত‍্যাসহ সকল হত‍্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন- সভা
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ২)
কুমিল্লার দেবীদ্বারে চাঞ্চল্যকর ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডসহ সারাদেশে গুম, খুন, হত্যা, মাদক, সন্ত্রাস, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরের “স্বাধীনতা স্তম্ভের” পাদদেশে এসে এক বিশাল প্রতিবাদ সভা ও মানববন্ধনে মিলিত হয়। ভূমিহীন সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর। তিনি তাঁর বক্তব্যে ফরিদা হত্যার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রধান বক্তার বক্তব্যে কমরেড পরেশ কর বলেন, "ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের চলমান বিচারহীনতার সংস্কৃতিরই একটি নির্মম বহিঃপ্রকাশ। আজ শুধু দেবীদ্বার নয়, গোটা দেশ গুম, খুন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আর দুর্নীতিতে নিমজ্জিত। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। ঘুষ আর দুর্নীতির কারণে মেহনতি ও ভূমিহীন মানুষেরা প্রতিনিয়ত অধিকারবঞ্চিত হচ্ছেন। নারী ও শিশুদের ওপর বলৎকার ও নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। অবিলম্বে ফরিদা ইয়াসমিন হত্যার সাথে জড়িত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ভূমিহীন সংগঠনের উপজেলা সভাপতি মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও ভূমিহীন নেতা …’র সঞ্চালনায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন, নিজেরা করি সংস্থা বিভাগীয় সংগঠক মতিউর রহমান, আব্দুল জব্বার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ভূমিহীন নেতা বাদল মিয়া প্রমুখ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft