বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে।
তারা সব সংকট এখনই সমাধান চান। জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি সরকার দেশ চালাতে ব্যর্থ হলে তারপর কথা বলবেন।
রবিবার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী দ্রুত গ্যাস সংকট সমাধান করা হবে বলেও আশ্বাস দেন।
একই সঙ্গে সংকট সমাধানে সময় দেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র, নারী, শিশুকে হত্যা করা হয়েছে। ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম, হাজার হাজার খুন করা হয়েছে। এ ছাড়া আমেরিকা ও ইরান যুদ্ধে বাংলাদেশে প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।
এসময় গণমাধ্যমের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের আমলে লিখতে না পারলেও এখন সত্য-মিথ্যা সবই লিখতে পারছে।
আজকালের খবর/বিএস