রবিবার ৯ আগস্ট ২০২৬
মাপে কম দেওয়ায় মেসার্স ওমর আলী ফিলিং স্টেশনকে জরিমানা
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৭)
রংপুরে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান এবং কাজী মো. শাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ে মেসার্স ওমর আলী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার সময় তেল কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে কম দিচ্ছে ৫৮০ মিলিলিটার অকটেন।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসা হাবিব। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft