শুক্রবার ৭ আগস্ট ২০২৬
বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত, আহত ১০
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ০)
বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে আসা শ্রমিকদের চাপা দিয়েছে।  

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। তিনি বলেন, হতাহত সবাই শ্রমজীবী এবং স্থানীয় বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস আজ সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের একটি খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী লোকজন অপেক্ষা করছিলেন। বাসচাপায় ঘটনাস্থলে তিনজন নিহত এবং আরও অনেক আহত হন।

পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft