মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৩ লাখ টাকা বিতরণ
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ১৮)
রংপুর জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়। বিআরটিএ রংপুর সার্কেলের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, রংপুর জেলার বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫ টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার রিসেল হিমেল, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকার এবং রংপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft