রবিবার ২ আগস্ট ২০২৬
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৮)
নেত্রকোণার মোহনগঞ্জে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোঃ মোমেনুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি প্রাতিষ্ঠানিক মিটিং শেষ করার পরপরই ডা. মোমেনুল ইসলাম হঠাৎ তীব্র অসুস্থতাবোধ করেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই রক্তবমি শুরু করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুম ডা. মোমেনুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং তিনি একজন দক্ষ সার্জারি বিশেষজ্ঞ ছিলেন। ২০২৫ সালের মে মাসে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও হিসেবে যোগদান করেন। তাঁর নিজ বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁকে হারানোয় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। ডা. মোঃ মোমেনুল ইসলামের এই আকস্মিক অকালমৃত্যুতে নেত্রকোণা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা এবং মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা খাতুন গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।






আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft